মূল সংবাদে যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গুলশানে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল থেকে পাঁচটি তাজা ককটেলসহ আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন।

এক পর্যায়ে তারা সেখানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এসময় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

এ সময় ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের আরও ১৬টি জলকপাট

পরের সংবাদ

বিমানবন্দর থেকে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আবহাওয়া

সব সংবাদ