মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১০০৯

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১০০৯

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একইসময়ে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের হামের উপসর্গ দেখা গেছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

পরের সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, থাকছে না কোনো প্রতিনিধি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।