মূল সংবাদে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভারতে পলাতক শেখ হাসিনার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তিনি ‘সুস্থ আছেন’ দেখাতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League’ পেজে এই বিষয়ে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে এই অডিওটি এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।


আওয়ামী লীগের ছড়ানো অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি খুব অসুস্থ! আমি কেন অসুস্থ হতে যাব? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। 

আমি খুব ভালোভাবে সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেওয়া এবং তাদের আঘাত করার চেষ্টা করা হচ্ছে।

সবাইকে আমি স্পষ্ট বলতে চাই, আমি ঠিকই আছি। আমার এখন পর্যন্ত কোনো অসুখ হয়নি। বলে রাখি, ১৫ বছর সাত মাস আমি একটা দিনও ছুটি নিইনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঋণ না পেয়ে ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, পদও ছাড়লেন ছাত...

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

জীবনযাপন

সব সংবাদ