মূল সংবাদে যান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা, মানতে হবে গাইডলাইন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা, মানতে হবে গাইডলাইন

দেশে দিনদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মধ্যে। বিশেষ করে দেরিতে ডেঙ্গু শনাক্ত হওয়ায় অনেক রোগী ‘শক সিন্ড্রোম’সহ জটিল অবস্থায় চলে যাচ্ছেন; এতে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। এমন পরিস্থিতিতে চলতি ডেঙ্গু মৌসুমে জ্বর হলেই দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, যত দ্রুত ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হবে, রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। আক্রান্ত হওয়ার পর পরীক্ষা না করালে রোগীর শরীরে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এবং সময়ের সঙ্গে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমরা ডেঙ্গুর পিক-টাইমে (চূড়ান্ত রূপ) কেবল প্রবেশ করেছি। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে এবং নভেম্বরের শেষ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে ধারণা করছি। 

বর্তমানে আমাদের একই সঙ্গে হাম ও ডেঙ্গু দুটোই মোকাবিলা করতে হচ্ছে। তা সত্ত্বেও ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে জ্বর নিয়ে আসা রোগীদের ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। ডেঙ্গু থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো রোগী যেন হাসপাতাল ত্যাগ না করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় গাইডলাইন মেনেই সব হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে।

‘হটস্পটগুলো শনাক্ত করার পর সরকারি সব সংস্থার জনবল ও সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণে এডিস মশার লার্ভা ধ্বংসের পরামর্শ দেওয়া হবে। 

এছাড়া, চলতি মৌসুমে জ্বর আসামাত্রই সবাইকে বাধ্যতামূলকভাবে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।’

ডেঙ্গু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ‘জাতীয় নির্দেশিকা (পঞ্চম সংস্করণ, ২০২৫)’ প্রকাশ করেছে। 

ডেঙ্গু রোগীদের মৃত্যুহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে রোগ নির্ণয় থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত চিকিৎসাসেবার সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এই নির্দেশিকায়।
 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

পরের সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য অংশীদার খুঁজছে সরকার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

বিশেষ প্রতিবেদন

সব সংবাদ