মূল সংবাদে যান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৫ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা আগে ছিল ১৯৯ টাকা। 

তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে খুচরা বাজারে ক্ষেত্রবিশেষে ভোজ্যতেলের দাম ও সরবরাহে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জ্বালানিমন্ত্রী টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্...

পরের সংবাদ

দেশের বাজারে কমলো এলপিজির দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।