মূল সংবাদে যান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানিমন্ত্রী টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্ষ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জ্বালানিমন্ত্রী টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্ষ

জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারিরীক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে যান ৭৬ বছর বয়সী জ্বালানিমন্ত্রী।

সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বলা হয়, রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। পাশাপাশি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, জ্বালানিমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

চিকিৎসকদের মতে, তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দে...

পরের সংবাদ

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।