মূল সংবাদে যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মার্কিন রণতরিতে নৌ সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মার্কিন রণতরিতে নৌ সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
যুক্তরাষ্ট্রের রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌ-সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে রণতরিটিতে মোতায়েন থাকা নৌ-সদস্যদের মধ্যে অসন্তোষের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও মোতায়েন নিয়ে নৌ-সদস্যদের অভিযোগের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে ক্ষুব্ধ নৌ-সদস্যরা নানান দুয়োধ্বনি দেন এবং একে অপরের দিকে পানির বোতল ছুড়ে মারেন।

পরে নৌ-সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহৃত হয় বলে জানা গেছে। সংঘর্ষে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরও রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্যঃ ইউএসএস আব্রাহাম লিংকন ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। এর মধ্যে ২০৮ দিন টানা সমুদ্রে ছিল বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের...

পরের সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধা...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।