মূল সংবাদে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেসিদের লজ্জায় ডুবাল কলম্বাস, প্লে অফে উঠার চাপে মায়ামি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মেসিদের লজ্জায় ডুবাল কলম্বাস, প্লে অফে উঠার চাপে মায়ামি
ছবিঃ সংগৃহীত

নিজেদের ঘরের মাঠে চরম বিপর্যয়ের মুখে পড়ল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ২০২৬ এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে সপ্তম বাছাই কলম্বাস ক্রু এসসির কাছে ৩-০ গোলে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেয়েছে লিওনেল মেসির দল। এর ফলে বেস্ট-অব-থ্রি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ের শঙ্কায় পড়েছে মায়ামি।

আজ রোববার সকালে মায়ামির নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল স্বাগতিকরা। ম্যাচের মাত্র নবম মিনিটে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় কলম্বাস। স্পট-কিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন গোনসালো তাপিয়া।

ম্যাচে ফেরার চেষ্টায় থাকা মায়ামি বড় ধাক্কা খায় ৩৬তম মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড খড়গে লাল কার্ড দেখে ডিফেন্ডার গনসালো লুহান মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন অধিনায়ক লিওনেল মেসিও। সহজ সুযোগ হাতছাড়া করায় বিরতির সময়ই অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তুলে নেন মায়ামি কোচ।

বিরতির পর একজন কম নিয়ে খেলা মায়ামির ওপর আরো চড়াও হয় কলম্বাস। ৫২তম মিনিটে তাহা হাব্রুনের গোলে ব্যবধান ২-০ করে সফরকারীরা। এর ছয় মিনিট পর (৫৮তম মিনিটে) গোনসালো তাপিয়া নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কলম্বাসের।

ম্যাচে মেসি কয়েকবার সমতায় ফেরার বা ব্যবধান কমানোর সুযোগ পেলেও কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত থাকতে হয় তাকে।

বেস্ট-অব-থ্রি ফরম্যাটের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কলম্বাস ক্রু। শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে হলে আগামী শুক্রবার (স্থানীয় সময়) কলম্বাসের মাঠ স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামিকে জিততেই হবে।

ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এমবাপের পেনাল্টি মিস, রিয়ালকে জেতালেন এসপি

পরের সংবাদ

আজকের খেলা: ২২ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।