মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু

পরের সংবাদ

১৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

খেলাধুলা

সব সংবাদ