মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান জানান, নৈশপ্রহরীর কাছ থেকে তিনি জানতে পারেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ব্যাংকের প্রধান ফটকের সামনে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের আবাসিক কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। পেট্রোল বোমা নিক্ষেপের বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাচ ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ভরে তাতে আগুন ধরিয়ে ব্যাংক কার্যালয়ের সামনে নিক্ষেপ করে। দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

পরের সংবাদ

সারাদেশে আ. লীগের নৈরাজ্যর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ

খেলাধুলা

সব সংবাদ