মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাটোরে নলডাঙ্গায় পুলিশের ওপেন হাউস ডে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে নলডাঙ্গায় পুলিশের ওপেন হাউস ডে

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর রেলস্টেশন এলাকায় নলডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। পুলিশ জনগণের বন্ধু।

সাধারণ মানুষ যাতে নির্ভয়ে পুলিশের কাছে তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারেন, সে জন্য এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাতেনুর রহমান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক পাভেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন,মাধনগর ইউনিয়ান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রাজু মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

৭ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

পরের সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ