মূল সংবাদে যান
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রোনালদোকে ছাড়া টানা ৩ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রোনালদোকে ছাড়া টানা ৩ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। গত সপ্তাহে দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আকস্মিক বিদায়ের বিতর্ক পেছনে ফেলে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। রোববার (৪ অক্টোবর) নিজেদের মাঠে হলান্ডের নরওয়েকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি হোর্হে জেসুসের শিষ্যদের।

তবে ম্যাচে ম্যানচেস্টার সিটি ও নরওয়ে শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছেন ফরোয়ার্ড আরলিং হলান্ড। ম্যাচের ৬৭তম মিনিটে নিজেই তুলে নেওয়ার অনুরোধ জানানোর পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই গোলমেশিন।

ম্যাচ শেষের চার মিনিট আগে ফ্রান্সিসকো কনসেইসাও লাল কার্ড দেখলে পর্তুগালের জয় উদযাপনে কিছুটা ভাটা পড়ে। হলুদ কার্ড পাওয়ার পর রেফারির দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে ‘থাম্বস আপ’ দেখান তিনি ফলে তাৎক্ষণিকভাবে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে গনসালো রামোস জয়সূচক গোলটি নিশ্চিত করেন। এতে ডি গ্রুপের শীর্ষ দুইয়ে অবস্থান নিশ্চিত হয় পর্তুগালের। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের চেয়ে এখন ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। অন্য ম্যাচে ডেনমার্ক ১-০ গোলে হারিয়েছে ওয়েলসকে।

কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জেরে রোনালদোর দল ছাড়ার ঘটনায় পর্তুগাল শিবিরে এখনো অস্বস্তি রয়েছে। অবশ্য গত বৃহস্পতিবার ডেনমার্কের মাঠে জয় নিয়ে ফেরা দলটি রোববার পোর্তোতেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।

ম্যাচের ৩৬তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন সেন্টার-ব্যাক ক্রিস্টোফার আয়ের। বক্সের দূর থেকে দুর্দান্ত এক ডিপিং হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে আয়েরের গোলটি দৃষ্টিনন্দন হলেও, তার ঠিক দুই মিনিট পর জোয়াও কানসেলোর সমতানি সূচক দূরপাল্লার বুলেট গতির শটটি ছিল আরও অনবদ্য। আর জয়সূচক গোলটি আসে জোয়াও ফেলিক্সের ক্রসে থেকে হেডে আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন রামোস।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

পরের সংবাদ

বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, যা লাগবে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।