মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সীমান্তে এক সপ্তাহে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সীমান্তে এক সপ্তাহে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে এক কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানান, ২৯ অক্টোবর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনন্থ বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, মাসিলা, হিজলী ও আন্দুলিয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯২২ পিস শাড়ি, ৪৭৫ পিস চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ৭টি থ্রি ও টু-পিস, ৫১৮ টি কম্বল, ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ, সাড়ে ৬ কেজি জিরা, ৯৭ প্যাকেট ফুসকা, ১৭ কেজি কিসমিস, এক হাজার ২৩৯ টি বিভিন্ন চকলেট, ৮ হাজার ৮৭১ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ৪৩ প্যাকেট কীটনাশক ছাড়াও সনপাপড়ী, আমসত্ত্ব, চাটনী, জব্দ করে। 

জব্দকৃত মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামালের মূল্য এক কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৫০ টাকা। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

পরের সংবাদ

মায়ের জানাজার জন্য তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।