মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের হার। ঘরের মাঠে এমন পরাজয়ের পর এবার সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ক্যারিবীয়দের লক্ষ্য শেষ টেস্ট জিতে বাংলাদেশকে ধবলধোলাই করা।

অন্যদিকে, নাজমুল হোসেন শান্তর দলের সামনে সিরিজ বাঁচানোর পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগলেও এবার ভালো পারফরম্যান্সের প্রত্যাশা স্বাগতিকদের।

চোটের কারণে মুমিনুল হককে পাচ্ছে না বাংলাদেশ। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ।

ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্কোর ও মাঠের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা

পরের সংবাদ

মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।