মূল সংবাদে যান
শনিবার, ২২ আগস্ট ২০২৬

সিলেটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সিলেটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

পরের সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ