মূল সংবাদে যান
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন রুহি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন রুহি

গ্ল্যামার জগতের প্রতি ভালোবাসা আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তরুণ মডেল পৃতু ইসলাম রুহি। মডেলিংকে ভালোবাসার জায়গা থেকে গ্রহণ করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করছেন তিনি।

কাজের মাধ্যমে দর্শক ও ফ্যাশন সংশ্লিষ্টদের নজর কাড়াই এখন তার অন্যতম লক্ষ্য। ছোটবেলা থেকেই ফ্যাশন ও বিনোদন জগতের প্রতি আগ্রহ ছিল পৃতু ইসলাম রুহির। সময়ের সঙ্গে সেই আগ্রহই রূপ নেয় স্বপ্নে।

নিজের আত্মবিশ্বাস, পরিশ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মডেলিংয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফটোশুট, ফ্যাশন ওয়ার্ক এবং প্রচারণামূলক কাজে অংশ নিয়ে নিজের দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করছেন তরুণ এই মডেল।

পৃতু ইসলাম রুহি মনে করেন, মডেলিং শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; একজন মডেলের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সময়জ্ঞান ও কাজের প্রতি দায়িত্বশীলতা। তাই প্রতিটি কাজ থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করেন তিনি। একই সঙ্গে নিজের উপস্থাপনভঙ্গি ও দক্ষতা আরও পরিণত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন।

পৃতু ইসলাম রুহি বলেন, ‘মডেলিং আমার কাছে শুধু গ্ল্যামারের বিষয় নয়, এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। শুরু থেকেই চেয়েছি নিজের কাজ ও প্রতিভার মাধ্যমে এই অঙ্গনে একটি আলাদা পরিচয় তৈরি করতে। সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছি এবং নতুন নতুন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি।

আমি বিশ্বাস করি, একজন মডেলের জন্য আত্মবিশ্বাসের পাশাপাশি নিয়মিত অনুশীলন, সময়নিষ্ঠা ও পেশাদারিত্ব খুব গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কাজ থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করি এবং নিজের উপস্থাপন ও দক্ষতাকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিই।

ভবিষ্যতে দেশের ভালো ভালো ফ্যাশন ব্র্যান্ড, বিজ্ঞাপনচিত্র ও বড় পরিসরের ফ্যাশন প্রজেক্টে কাজ করতে চাই। সুযোগ পেলে অভিনয়েও নিজেকে প্রমাণ করার ইচ্ছা আছে। তবে সবকিছুর আগে ভালো কাজের মাধ্যমে দর্শক ও সংশ্লিষ্টদের আস্থা অর্জন করতে চাই।

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করতে আগ্রহী রুহি। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

আমার পথচলা এখনও শুরুর পর্যায়ে। তাই রাতারাতি সাফল্যের পেছনে না ছুটে ধৈর্য ধরে কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন ও উৎসাহ দেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সমর্থন ও নিজের পরিশ্রমকে সঙ্গে নিয়েই স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নতুন ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, এয়ারবাসের সঙ্গে চুক্তি সই

পরের সংবাদ

এবার লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।