মূল সংবাদে যান
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এবার লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এবার লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম ১৭ দশমিক ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন রুহি

পরের সংবাদ

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।