মূল সংবাদে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

তাহসিফ হত্যার ঘটনায় দীপের ৪ দিনের রিমান্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
তাহসিফ হত্যার ঘটনায় দীপের ৪ দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদিন দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের আবেদনে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাস্থল চিহ্নিত করার জন্য দীপকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

পরের সংবাদ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।