মূল সংবাদে যান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটের দিকে ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি এবং কোনো ভবনের ক্ষতি হওয়ার খবরও পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সেতু তৈরির সমস্ত পরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে: শাহে আলম

পরের সংবাদ

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, সাংবাদিক...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।