মূল সংবাদে যান
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল নামের এক ভ্যানচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোকছেদুল (৫২) উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে অটোভ্যান নিয়ে ভাড়ায় বের হন মোকছেদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোর ৬টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

চিরিরবন্দর থানার ওসি মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গ...

পরের সংবাদ

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক, নিয়ে যাওয়ার সময়...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।