মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চাঁদাবাজি বন্ধে মহাসড়কে বসছে এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
চাঁদাবাজি বন্ধে মহাসড়কে বসছে এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে সরকার। এ ব্যবস্থায় মহাসড়কের বিভিন্ন কার্যক্রম ক্যামেরার আওতায় আসবে এবং চাঁদাবাজিসহ অনিয়মের ঘটনা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজি করা হলেও তা ক্যামেরায় ধরা পড়বে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে যে চাঁদাবাজি হয়- মালিকপক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় রেকর্ডেড থাকবে। আশা করি, এই প্রবণতা কমবে।

জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। নতুন ব্যবস্থায় মহাসড়কের বিভিন্ন কার্যক্রম ক্যামেরার আওতায় আসবে। ফলে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে নজরদারি বাড়বে এবং এ ধরনের প্রবণতা কমে আসবে বলে জানান তিনি।

দেশের সব মহাসড়কে পর্যায়ক্রমে অটো ফাইন সিস্টেম ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সমস্ত মহাসড়কে এই ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করব ইনশাআল্লাহ।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল-ত্রুটি যদি ধরা পড়ে, সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সব মহাসড়কে এ ব্যবস্থা চালু করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

৩৬ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন মার্কিন অভিনেত্রী

পরের সংবাদ

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।