মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

দুর্গাপূজার বেচাকেনা বাড়াতে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

এরপর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ সেদিন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল।

দুর্গাপূজার কেনাকাটার কথা বিবেচনায় নিয়ে গত বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়ে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিলে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার।

ব্যবসায়ীরা তখন রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়েছিলেন। পরে সরকার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করে। কোরবানির ঈদের আগে আবারও সময়সীমা শিথিল করা হয়।

সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

নতুন সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার কেনাকাটায় ব্যবসায়ী ও ক্রেতারা রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পুলিশ হত্যার অভিযোগে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।