মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় আগামী ১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তির তথ্যমতে- দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন করা যাবে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। গতকাল রবিবার এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়।

যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি, এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।

ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

আবেদনের ক্ষেত্রে কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজ নিশ্চয়নের সুযোগ থাকবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মিয়ানমারে বন্যা-ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

পরের সংবাদ

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।