মূল সংবাদে যান
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ সময়: ০৩:২১:৪৯ পূর্বাহ্ণ

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, সতর্ক করল ডিএসই

বিজ্ঞাপন
জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, সতর্ক করল ডিএসই

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, সতর্ক করল ডিএসই

অর্থনীতি / 06 August 2026 at 10:38 AM / 4 Views

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, সতর্ক করল ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। 

বিজ্ঞাপন

 

জবাবে জিবিবি পাওয়ার জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ, তাদের জানা মতে এমন কোনো তথ্য নেই, যা সাম্প্রতিক সময়ে শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ হতে পারে।

 

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই জিবিবি পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ২০ পয়সা। মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে, ৪ আগস্ট তা বেড়ে ১১ টাকায় পৌঁছায়। এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।

অন্যদিকে কোম্পানিটির আর্থিক ভিত্তি খুব শক্তিশালী নয়। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান করে। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ১১ পয়সা। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ পয়সা।

বিজ্ঞাপন

 

 

দুর্বল ব্যবসায়িক পারফরম্যান্সের কারণে ২০২৩-২৪ অর্থবছর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধন ১০১ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৭ দশমিক ৯৯ শতাংশ শেয়ার।

 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

কৃষি ও পরিবেশ

সব সংবাদ
বৃক্ষমেলায় ১০ টাকায় বিলুপ্তপ্রায় প্রজাতির দুর্লভ গাছ কেনার সুযোগ
কৃষি ও পরিবেশ
বৃক্ষমেলায় ১০ টাকায় বিলুপ্তপ্রায় প্রজাতির দুর্লভ গাছ কেনার সুযোগ

বাংলাদেশের বনাঞ্চল থেকে অনেক প্রজাতির গাছ হারিয়ে গেছে এবং কিছু গাছ আজ বিলুপ্তির পথে। এই গাছগুলো...

06 August 2026 7 বার পঠিত

প্রবাস

সব সংবাদ
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে দূতাবাসের নতুন উদ্যোগ
প্রবাস
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে দূতাবাসের নতুন উদ্যোগ

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে মতবিনিময় সভা...

06 August 2026 5 বার পঠিত

আবহাওয়া

সব সংবাদ

নারী ও শিশু

সব সংবাদ

সারাদেশ

সব সংবাদ
সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন
সারাদেশ
সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন

দুমকি (পটুয়াখালী): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বি...

05 August 2026 173 বার পঠিত