মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামের ইমামকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা করার এক মাস পর সোমবার দুপুরে একটি সালিসী সভা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ওসমান মুন্সীর বিরুদ্ধে।

শিশুটির মা গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের এক মাস পর ঘটনাটি মীমাংসার জন্য আয়োজিত একটি সালিস সভা থেকে অভিযুক্ত ওসমান মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপার হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যশোরে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পরের সংবাদ

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ