মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকার ধলেশ্বরী নদীতে।

স্থানীয়রা জানান, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা মাদ্রাসা সংলগ্ন ধলেশ্বরী নদীতে সোমবার সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে সিংগাইর থানায় খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। 

উদ্ধার করা গলিত লাশের পরিচয় জানা যায়নি। তবে কে বা কারা হত্যা করে লাশ নদীতে ফেলে যায় তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে, লাশের ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কারণ উদঘাটনে আমরা কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

পরের সংবাদ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ