মূল সংবাদে যান
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেয়ের পরিচয়ে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মেয়ের পরিচয়ে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুমাইয়া আক্তার’ নামে মেয়ের পরিচয়ে এক ইতালি প্রবাসী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ও কথিত বিয়ে করার অভিযোগে নাটোরের লালপুরে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।


বুধবার (৭ অক্টোবর) উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 আটকরা হলেন—গন্ডবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলাম (৩৮)।


পুলিশ জানায়, শান্ত মেয়ের কণ্ঠে কথা বলে ওই প্রবাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। 

পরে তার বাবা নিজেকে ওই প্রবাসীর শ্বশুর পরিচয় দিয়ে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে। 

অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। পরে আটক বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সদর হাসপাতালে নারী দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

পরের সংবাদ

নতুন ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, এয়ারবাসের সঙ্গে চুক্তি সই

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।