মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবিঃ সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ নম্বরে ও মিরপুর ১৩ নম্বরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।    

এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

পরে সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বর ও মিরপুর-১ নম্বরের দিকে চলে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

পরের সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ

খেলাধুলা

সব সংবাদ