মূল সংবাদে যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘নারী বাস’ সার্ভিস উদ্বোধনের পরদিনই তীব্র যাত্রী সংকট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
‘নারী বাস’ সার্ভিস উদ্বোধনের পরদিনই তীব্র যাত্রী সংকট

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘নারী বাস’ সার্ভিস উদ্বোধনের পরদিনই দেখা গেছে যাত্রী সংকট।

বুধবার মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতেগোনা কয়েকজন।

সরেজমিনে দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন দুজন যাত্রী।

এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।

একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

ওই বাসের যাত্রী শিক্ষার্থী ফারহানা বলেন, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এই বাস পেয়েছি। সময়মতো বাস না পাওয়ায় যাত্রী সংখ্যা এত কম।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি বিশেষ এই বাস সার্ভিস চালু করেছে। তবে উদ্বোধনের পরদিনই বাসগুলোতে যাত্রী সংকটের চিত্র দেখা গেল।

অন্যদিকে, একই সময়ে রাজধানীর অন্যান্য সাধারণ গণপরিবহনে নারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক নারীকে বাসের গেটে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতেও দেখা যায়।

বাসের যাত্রী সংকটের বিষয়ে চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে অফিস সময়ে যাত্রী বেশি ছিল। ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন, এক দিনে ৪৪৯ মামলা

পরের সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও দুই-তিন মাস সময় লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।