মূল সংবাদে যান
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নাটোরে নলডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে নলডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মোমিনপুর বাজারে তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বাজার কমিটির সভাপতি মো. মোজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নলডাঙ্গা থানার ওসি মো. মোনোয়ার জাহান, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা লিয়াকত আলী।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওসি মো. মোনোয়ার জাহান বক্তব্য বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে নলডাঙ্গা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করল বিএসএফ

পরের সংবাদ

জনগণের উন্নয়ন ও রাজপথের সংগ্রামে যুবদল-ছাত্রদলই মূল শক্তি: আব্দুর...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।