মূল সংবাদে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে গেলেন মেসি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে গেলেন মেসি

রেকর্ড নবম ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যিনি ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পেয়েছেন।

দেশটির ব্যালন ডি’অর ভোটার সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক ও জুরি প্যাট্রিসিও কর্নেহো গার্সেস ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখে তাকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন।

ইকুয়েডরের ব্যালন ডি’অর ভোটার পাত্রিসিও কর্নেহো গার্সেস জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য প্রথম পছন্দের ভোট লিওনেল মেসিকে দিয়েছি।

ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা এই ভোট দেওয়ার সুযোগ পান এবং ইকুয়েডর বর্তমানে ২৫তম স্থানে থাকায় তিনি এই ভোটাধিকার পেয়েছেন।

৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ৪৯টি ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে ওই সময়ে বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়াড়দের কাতারে স্থান দিয়েছে।

ক্লাব পরিসংখ্যানের বাইরে, আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব ফুটবলের সর্ব্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।