৫ নম্বর ধলগ্রাম ইউনিয়নে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় এক পরিচিত ও জনপ্রিয় নাম হয়ে উঠেছেন সাবেক ছাত্রনেতা ও উদীয়মান সমাজসেবক খাজা মেহেদী শিকদার।
দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে একজন সত্যিকারের জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ও প্রত্যাশা- আগামীতে ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তারা খাজা মেহেদী শিকদারকেই দেখতে চান।
সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁর নিয়মিত উপস্থিতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে ইউনিয়নের সাধারণ মানুষের খুব কাছের মানুষে পরিণত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাজা শিকদার কেবল নির্বাচনকেন্দ্রিক নন, বরং দীর্ঘদিন ধরে ধলগ্রাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাঠে চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন।
সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায় ও এলাকার উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা এলাকাবাসীর মাঝে গভীর আশার সঞ্চার করেছে।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি বরভাগ ও ভুলবাড়ীয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক চমৎকার ফুটবল টুর্নামেন্ট ও প্রীতি খেলা উপভোগ করেন খাজা মেহেদী শিকদার।
যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী রাখতে এমন আয়োজনে তাঁর উপস্থিতি তরুণ সমাজকে আরও উৎসাহিত করেছে। খেলা শেষে তিনি তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।
ধলগ্রাম ইউনিয়নের সচেতন মহল ও তরুণ সমাজ মনে করে, একজন সৎ, উদ্যমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে খাজা মেহেদী শিকদার ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলে এলাকার দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে।