মূল সংবাদে যান
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় মাদক ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোস্টের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভারতীয় ওষুধ, পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তুফান লোশন, মোবাইল ফোন, মোবাইল যন্ত্রাংশ, উইনসেরেক্স (Wincerex) ও এসকাফ (Eskuf) সিরাপ এবং বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।

এসব অভিযান পরিচালনা করা হয় পদ্মশাখরা বিওপি: সদর থানার কেওড়াবাগান এলাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের উইনসেরেক্স সিরাপ।

ভোমরা বিওপি: সদর থানার ফলমোড় থেকে ১ লাখ ৭৫ হাজার ৪৩৫ টাকা মূল্যের পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তুফান লোশন ও মোবাইল ফোন।

গাজীপুর বিওপি: সদর থানার ঘেরের পাড় থেকে ১ লাখ ২২ হাজার ৪০০ টাকার মোবাইল যন্ত্রাংশ।

বৈকারী বিওপি: সদর থানার বলদঘাটা থেকে ৬০ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ।
কাকডাঙ্গা বিওপি: কলারোয়া থানার কেড়াগাছি থেকে ২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার ওষুধ ও মদ।

মাদরা বিওপি: কলারোয়া থানার রাজপুর থেকে ১৫ হাজার টাকার মদ।
হিজলদী বিওপি: কলারোয়া থানার বড়ালি থেকে ১২ হাজার টাকার মদ।
চান্দুরিয়া বিওপি: কলারোয়া থানার আমবাগান এলাকা থেকে ১০ হাজার টাকার এসকাফ সিরাপ।

বাঁকাল চেকপোস্ট: সদর থানার আলিপুর এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা। চোরাকারবারিরা শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত করে।

রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের সীমান্তবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন 'আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি'

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।