মূল সংবাদে যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে দরপতন চলছেই, তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শেয়ারবাজারে দরপতন চলছেই, তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দরপতনের বৃত্তে থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। প্রতিদিনই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও (১৯ আগস্ট) শেয়ারবাজারে দরপতন হয়েছে। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার।

এদিন, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। ফলে কমেছে প্রধান মূল্যসূচক। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইতে লেনদেন কমে ৭০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। এতে ১৯ মে এর পর বা তিন মাসের মধ্যে ডিএসইতে সব থেকে কম লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯৮টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০৮টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৩টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৫টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১৮টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৬১ পয়েন্টে নেমে গেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫১ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রানার অটোমোবাইল, এনভয় টেক্সটাইল, ডমিনেজ স্টিল বিল্ডিং, সমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং মালেক স্পিনিং।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের জন্য বদলির আবেদন আহ্বান

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।