মূল সংবাদে যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব কাজ করেছে।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। একটি দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। বিগত ১৭-১৮ বছরে দেশে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাটোর ও নওগাঁর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা

পরের সংবাদ

নানা পাটেকরের মৃত্যুকে অস্বাভাবিক বলে পুলিশের মামলা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ