মূল সংবাদে যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সভাপতি পদে এগিয়ে আমানউল্লাহ আমান নতুন কমিটি হতে পারে আজ-কাল

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা এই কমিটি যেকোনো মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সভাপতি পদে এগিয়ে আমানউল্লাহ আমান নতুন কমিটি হতে পারে আজ-কাল
সভাপতি পদে এগিয়ে আমানউল্লাহ আমান নতুন কমিটি হতে পারে আজ-কাল

বিশেষ করে, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, অদম্য সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের কঠিন আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নাম সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের ভেতরের খবর বলছে, সভাপতি পদের দৌড়ে তিনি অন্য সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান নতুন সভাপতি পদের তালিকায় থাকা অন্য সবার চেয়ে নেতৃত্বগুণে অনেকটাই এগিয়ে রয়েছেন।

দলীয় আরেকটি সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন ছাত্রদলের পরবর্তী সভাপতি।

এই কমিটি ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ইতি টানছে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটি। ছাত্রদলের সাংগঠনিক ইতিহাসে রেকর্ডসংখ্যক ইউনিটের কমিটি উপহার দিয়ে এই জুটি বিদায় নিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিএনপির চেয়ারম্যান।

বৈঠক সূত্রে জানা যায়, বিদায়ী নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছ। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে, সভাপতি পদে আমানউল্লাহ আমানের নাম শীর্ষে থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদগুলোতেও বেশ কয়েকজন পরীক্ষিত নেতার নাম দারুণভাবে আলোচনায় রয়েছে।

সম্ভাব্যদের তালিকায় শক্ত অবস্থানে আছেন- সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, এক নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান  এছাড়াও আছেন আরো অনেক ত্যাগি নেতারা,

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।