মূল সংবাদে যান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাওয়ার পথে সদর উপজেলার  ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মুগ ডাল দিয়ে ব্যতিক্রমী প্রতিমা নির্মাণ, দর্শনার্থীদের ভিড়

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।