মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবি

অভিনব এক মানববন্ধন হয়ে গেল যশোরে। ভেসপার সামনে বাধ্যতামূলক নাম্বার প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনাসহ তিন দফা দাবিতে যশোর ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল, সহ- সভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, জগলু হায়দার, মোহাম্মদ জাফর হোসেন, সজীব হোসেন, সোহান বিশ্বাস, নাঈম হোসেন বিপু, নাজির আলি দিপু, সাকিল জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল তার বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ভেসপার সামনে নাম্বর প্লেট সংযোজনের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনো নির্ধারিত ব্যবস্থা রাখেনি।

বর্তমানে নির্ধারিত নাম্বার প্লেটের আকার অনেক বড়। ভেসপার সামনের অংশে এই আকারের নাম্বার প্লেট লাগানোর মতো উপযুক্ত স্থান বা ব্যবস্থা নেই। ফলে গাড়ির মূল সৌন্দর্য ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিকল্প হিসেবে স্টিকার নাম্বার প্লেটের দাবি, সামনের নাম্বর প্লেটের পরিবর্তে বিআরটিএ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান নাম্বর স্টিকার ব্যবহারের বিষয়টি বিবেচনা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি আরোও বলেন, আইন মেনে চলার পাশাপাশি যানবাহনের মূল নকশা, ব্যবহারিক সুবিধা এবং বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে।

যশোর ভেসপা কমিউনিটি বিশ্বাস করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে একটি যৌক্তিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান প্রদান করবেন বলে আশা রাখি। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নি...

পরের সংবাদ

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, কারণ দর্শানোর নোটিশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।