মূল সংবাদে যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার

প্রসারিত ডানহাতে হেলমেট, মুখে চওড়া হাসি, গায়ে সোনালি হলুদ অস্ট্রেলিয়ার জার্সি. সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ছবি চেনা চেনা লাগছে, তবুও অচেনা।

ভালো করে খেয়াল করার পর ও আইডির দিকে তাকানোর পর বোঝা গেল, তিনি ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার নিজেই তার ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেছেন। নিজের বুড়ো বয়সের একটি এডিট করা ছবি বানিয়ে এমনি এমনি পোস্ট করেননি ওয়ার্নার। এর পেছনে গভীর অর্থ আছে। আবারও অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত তিনি।

২০২৪ সালের শুরুতে টেস্ট, তারপর একে একে ওয়ানডে ও জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেন।

কিন্তু আবারও দেশের স্বার্থে অস্ট্রেলিয়ার জার্সিটা পরার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি লিখেছেন, ‘আমার দেশের প্রয়োজনে আমি আজীবন খেলার জন্য প্রস্তুত আছি। বয়স কেবলই একটি সংখ্যা বন্ধু।’ পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে।

তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিক ঘোষণার চেয়ে এটি ঠাট্টার ছলেই করেছেন ওয়ার্নার।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার...

পরের সংবাদ

গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।