মূল সংবাদে যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিমান মন্ত্রণালয়ের মধ্যে পুরটাই সিন্ডিকেটে ভরা : বিমানমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিমান মন্ত্রণালয়ের মধ্যে পুরটাই সিন্ডিকেটে ভরা : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তার মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট দিয়ে ভরা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে বিমান। আমার চেষ্টা সেখানেই।

মন্ত্রী বলেন, আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

পরের সংবাদ

১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথবাহিনী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।