মূল সংবাদে যান
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা শুরু আগামী ১ ডিসেম্বর। এতে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ ছাড়া সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী।

তাদের মধ্যে উত্তীর্ণ হন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরের সংবাদ

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।