মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জেন জি’র পর এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জেন জি’র পর এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ভারতের রাজপথে সরব হয়ে উঠেছে নতুন প্রজন্ম। উন্নত স্কুল, নিরাপদ সড়ক, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত খাবার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার দাবিতে এবার রাস্তায় নেমেছে জেন আলফা।

ভারতের বিভিন্ন রাজ্যে স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থানে চাপের মুখে পড়ছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু হওয়া জেন জির আন্দোলন নতুন প্রজন্মকেও নিজেদের অধিকার ও সমস্যার বিষয়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোথাও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিচ্ছে শিক্ষার্থীরা, কোথাও স্কুলের ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ করছে। আবার কোথাও দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রভাবেই বিভিন্ন রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে স্কুল ও নাগরিক সুবিধা নিয়ে প্রতিবাদ।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ গ্রামাঞ্চলের সরকারি স্কুলের উন্নয়নের দাবিতে ‘স্কুল ঠিক করো’ নামে একটি প্রচারণা শুরু করেন। এরপর বিভিন্ন রাজ্যে স্কুলশিক্ষার্থীদের স্থানীয় সমস্যা নিয়ে প্রতিবাদ আরও দৃশ্যমান হয়ে ওঠে।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আন্দোলন হয়েছিল। রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরেও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পরের সংবাদ

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।