মূল সংবাদে যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে সংঘর্ষের পর আবারও শুরু উচ্ছেদ অভিযান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মিরপুরে সংঘর্ষের পর আবারও শুরু উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুরে হকার ও অবৈধ দখলদারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এই অভিযান শুরু হয়।

উচ্ছেদ চলাকালীন সময়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও ভেকু ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হকারদের ছত্রভঙ্গ করার পর পুলিশ, এসআরবি ও প্রশাসনের কঠোর পাহারায় হোপ মার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পুরো মিরপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পাশাপাশি অবৈধ দখলদারির প্রতিবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সমর্থক, বিএনপির নেতাকর্মীদেরও স্লোগান দিয়ে অভিযানের সাথে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কানাডা থেকে বিতাড়িত ৩ শতাধিক বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১৩৬৮

পরের সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।