মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের নগরকান্দায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ও সুতারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন একটি মীমাংসিত সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর শনিবার সকাল থেকে দুই গ্রামের বাসিন্দারা দফায় দফায় সংঘর্ষে জড়ান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের কারণ ও আহতের প্রকৃত সংখ্যা জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শ্রীলঙ্কার ৩২৫ রান টপকে চ্যাম্পিয়ন পাকিস্তান

পরের সংবাদ

গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে: ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।