মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সিংগাইরে মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সিংগাইরে মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয় মাঠে মরহুম আজিমউদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস) আয়োজিত বৃত্তি পরীক্ষার উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব ও কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, অ্যাডভোকেট আতাউর রহমান ও আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে তাঁদের এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

এতে উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে থাকা মো. রুহুল আমিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতাউর রহমান, শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় ৪০টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮৮ জন এবং ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে শেষ হয়। পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণির ২৫ জন এবং পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্য আটক

পরের সংবাদ

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা আটক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।