চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত টিভি নাটক, টিভিসি ও ওভিসিতে কাজ করে শোবিজে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়জগতে নিজের স্বপ্ন ও সম্ভাবনাকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী আদ্রিতা সিনথিয়া। কাজের স্বীকৃতি হিসেবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ পুরস্কৃত হয়েছেন তিনি।
সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত এই সম্মাননা তাঁর অভিনয়জীবনের পথচলায় যুক্ত করেছে নতুন মাত্রা। স্বাভাবিকভাবেই এমন স্বীকৃতিতে আনন্দিত ও কৃতজ্ঞ আদ্রিতা। চিত্রনায়িকা আদ্রিজা সিনথিয়া মডেল ও অভিনেত্রী, যিনি ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স ২০২৫’ প্রথম রানারআপ বিজয়ী হয়েছেন।
চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনচিত্র- বিভিন্ন মাধ্যমে কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়দক্ষতা তুলে ধরছেন তিনি। নিয়মিত টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) ও ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল)-তে কাজ করছেন এই অভিনেত্রী।
আদ্রিজা সিনথিয়া বর্তমান দুটি সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমা দুটি হলো সরকারি অনুদানে নির্মিত সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ ও নির্মাতা বকুল আহমেদের ‘গোলাপী ডায়েরি’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বড়পর্দায় কাজের অভিজ্ঞতার পাশাপাশি ছোটপর্দা ও বিজ্ঞাপনচিত্রেও নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন আদ্রিতা।
ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’, যেখানে অভিনয় করছেন তিনি। এছাড়াও ‘ভুল’ ,‘আপন’ ও ‘হেট ইউ বউ’। এছাড়া ‘যতন করে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে বিভিন্ন ক্যাটাগরিতে ৬টি পুরস্কার অর্জন করেছেন সিনথিয়া।
এর মধ্যে রয়েছে- গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫, মিরর ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে আদ্রিতা সিনথিয়া বলেন, “অত্যন্ত আনন্দ ও বিনম্রতার সঙ্গে জানাচ্ছি, ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ আমি পুরস্কৃত হয়েছি। আমার কাজের স্বীকৃতি দেওয়া এবং আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য বিচারকমণ্ডলী ও আয়োজক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমার পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা ও পুরস্কার প্রাপ্তি আমার কাজের স্পৃহা এবং দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, একজন শিল্পীর কাছে কাজের স্বীকৃতি অনেক বড় অনুপ্রেরণা। এই অর্জন আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার সাহস ও উৎসাহ জোগাবে। যারা আমার পাশে ছিলেন, প্রত্যেকের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।”
আদ্রিতা সিনথিয়ার লক্ষ্য অভিনয়ের প্রতিটি মাধ্যমে নিজেকে আরও পরিণত ও দক্ষ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করা। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং মানসম্মত কাজের মধ্য দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করতে চান তিনি। নতুন এই সম্মাননা তাঁর আগামী দিনের অভিনয়যাত্রাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা তাঁর।