মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

বজামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 


আজ বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি। 


এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়। 


সভায় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পরের সংবাদ

যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।