মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং ক্রীড়াক্ষেত্রে তাদের অংশগ্রহণ উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সোমালিয়ায় ট্যাংকার জিম্মি করে ৫ নাবিককে হত্যা

পরের সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।