মূল সংবাদে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেও র‍্যাঙ্কিংয়ে সুখবর পায়নি ভারত। শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ইংল্যান্ড আবারও টি-টোয়েন্টির এক নম্বর দল হয়ে গেছে।

২০২৬ সালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান হারাল ‘মেন ইন ব্লু’। আর দুই দলের রেটিং পয়েন্ট সমান হলেও ম্যাচসংখ্যার হিসাবেই ভারতের ওপর উঠে গেছে ইংল্যান্ড।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত র‍্যাঙ্কিংয়ে ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছিল শীর্ষে। ইংল্যান্ডেরও রেটিং পয়েন্ট ২৬৯।

তবে ভারতের ৬৪ ম্যাচে মোট পয়েন্ট ১৭.২০১, বিপরীতে মাত্র ৪১ ম্যাচে ইংল্যান্ডের মোট পয়েন্ট ১১.০২১। এই হিসাবেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে হ্যারি ব্রুকের দল।

চলতি বছরে এর আগে ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল ভারত। সেই সিরিজের পরও একবার শীর্ষস্থান হারিয়েছিল তারা। এবার শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের জায়গা দখল করল ইংল্যান্ড।

অন্যদিকে, সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্রুকের অধীনে দুর্দান্ত ছন্দে আছে ইংল্যান্ড। তার নেতৃত্বে এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টির মধ্যে ২৩টিতেই জিতেছে দলটি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রেখে তিন ম্যাচেই জয় পেয়েছে তারা।

শ্রেয়াসের অধিনায়কত্বের শুরুটা অবশ্য এতটা স্বস্তির ছিল না ভারতের। সূর্যকুমার যাদবের কাছ থেকে নেতৃত্ব পাওয়ার পর প্রথম দুই সিরিজেই বড় ধাক্কা খায় ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ০-২ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হেরে যায় ০-৪ ব্যবধানে।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ এবং পরে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা। এবার এশিয়ান গেমসে নিজেদের সোনার পদক ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ‘মেন ইন ব্লু’।

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর দলের পারফরম্যান্স নিয়ে ব্রুক বলেন, মূল বিষয় ছিল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দেশের বিদ্যমান গণতন্ত্রকে আগের অবস্থায় নেওয়া যাবে না: রুহুল কবির...

পরের সংবাদ

ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’ বললেন ডেনমার্...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।