মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ছবি তোলার নামে এ কী কান্ড! ক্ষোভ ঝাড়লেন সালমান খান

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ছবি তোলার নামে এ কী কান্ড! ক্ষোভ ঝাড়লেন সালমান খান

তারকাদের পিছু নিয়ে ছবি তোলা নতুন কিছু নয়। তবে ছবি তোলার নামে অভিনেত্রীদের অস্বস্তিকর বা অনুপযুক্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী করার প্রবণতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন সালমান খান। পাপারাজ্জিদের একাংশের এমন আচরণের পাশাপাশি অনলাইন ট্রলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়েও সরব হয়েছেন বলিউড তারকা। তাঁর মতে, এসব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।

সম্প্রতি টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস ২০–এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে বিষয়গুলো নিয়ে কথা বলেন সালমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং এবং বয়স নিয়ে কটাক্ষ করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
সালমান বলেন, আজকাল এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কাউকে নিয়ে যা খুশি বলা হচ্ছে। ট্রলিং একটা ব্যবসায় পরিণত হয়েছে। অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হয়।

কথা প্রসঙ্গে আসে পাপারাজ্জিদের আচরণও। বিশেষ করে অভিনেত্রীদের অস্বস্তিকর বা অনুপযুক্ত ভঙ্গিতে ছবি তোলার প্রবণতায় আপত্তি জানান সালমান। তাঁর ভাষ্যে, কাউকে অসম্মানজনকভাবে ছবি তোলা বা সেই ছবি ছড়িয়ে দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও নিজের অভিজ্ঞতার কথা বলেন অভিনেতা। সালমান বলেন, ‘আমারও ভুয়া ভিডিও তৈরি করা হয়। এমন অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এসবের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার। আমি এ বিষয়ে সিরিয়াস।’

সালমানের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কাউকে অপমান বা হেয় করার আগে সেই মন্তব্যের প্রভাব কী হতে পারে, তা ভাবা উচিত।

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ভুয়া ছবি ও ডিপফেক ভিডিও তৈরির ঘটনা নিয়ে বিনোদনজগতে উদ্বেগ বেড়েছে। সালমান নিজেও এর আগে বিগ বস ২০–এর বিভিন্ন পর্বে অনলাইন ট্রলিং, বডি শেমিং এবং তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছেন। এবার পাপারাজ্জিদের ছবি তোলার ধরন নিয়েও নিজের আপত্তির কথা স্পষ্ট করলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বৃষ্টিতে বাতিল ম্যাচ, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে বাংল...

পরের সংবাদ

বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।